ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মেহেরপুর সীমান্তে ৩২ টি স্বর্ণের বারসহ দুই ব্যাক্তি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
মুজিবনগর সীমান্তে ৩২ স্বর্ণের বার উদ্ধার ছবির ক্যাপশন: মুজিবনগর সীমান্তে ৩২ স্বর্ণের বার উদ্ধার
স্টাফ রিপোর্টার:
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল ও জুয়েল হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির একটি টহল দল নাগারবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যেতে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।